ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা সাবধান করে দিচ্ছি সবাইকে! এ বাংলাদেশ যদি পরিচালনা করতে হয় বাংলাদেশের মাটি ও মানুষের নেতা হতে হবে। হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চাইলে, দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ হুঁশিয়ারি দেন। উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি।
সাদিক কায়েম বলেন, ভারত আমাদের উপর জুলুম, নির্যাতন ও নিষ্পেষণ করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দাদাগিরিকে প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে দিল্লির দালালি চলবে না।
তিনি বলেন, কেউ যদি লন্ডন বসে প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চায়, তাহলে সেটাও আর পারবে না। এ বাংলাদেশে সীমান্ত হত্যাকাণ্ড চলবে না। আমরা হুশিয়ার করতে চাই, সীমান্তে যদি আর একটি লাশও পড়ে তাহলে ১৮ কোটি জনগণ একসঙ্গে প্রতিবাদ-প্রতিরোধে নামবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জয়নাল আবেদীন।
More Stories
জামায়াতের কেউ রাজাকার নয়, দাবি বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের
জামায়াতের কেউ রাজাকার বা আল-বদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জুলাই...
সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি...
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে...
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের কথোপকথনের অডিওতে কণ্ঠস্বরের মিল পাওয়া...
