স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন যে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তবে, কোন দল থেকে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো ঘোষণা করেননি তিনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু কোথা থেকে করব, সেই ঘোষণা এখনো দিইনি।
নির্বাচনে অংশ নিলে উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার আগে উপদেষ্টাদের পদত্যাগের প্রয়োজনীয়তা আছে।
উপদেষ্টা বলেন, শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা নই; আরো যারা আছেন, তাদের মধ্যেও কেউ কেউ নির্বাচনে অংশ নেবেন বলে কথা আছে। স্বার্থের সংঘাত এড়াতে নির্বাচনে অংশ নেওয়ার আগেই পদত্যাগ করা উচিত। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে জানাব।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অবশ্যই অনিয়ম হলে দুদক তদন্ত করতে পারে। তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রস্তুত।
কোন দল থেকে প্রার্থী হবেন, জানতে চাইলে তিনি বলেন, এখন রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় নয়। যথাসময়ে আপনারা জানতে পারবেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
