বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, বাংলাদেশের জনগণ নিজেদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে সক্ষম।
শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের সমস্যা সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে উপযুক্ত।’
এর আগে গত সোমবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত গত বছরের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে।
১৫ মাস আগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।
রায়ের পর বাংলাদেশ সরকার জানায়, শেখ হাসিনাকে ফেরত না পাঠানো ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির পরিপন্থী হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানো ভারতের বাধ্যবাধকতা।’
তবে ভারত এ বিষয়ে আগের সব অনুরোধ নাকচ করেছে। দেশটি জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার স্বার্থে তারা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে।
More Stories
জামায়াতের কেউ রাজাকার নয়, দাবি বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের
জামায়াতের কেউ রাজাকার বা আল-বদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জুলাই...
সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি...
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে...
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের কথোপকথনের অডিওতে কণ্ঠস্বরের মিল পাওয়া...
