নতুন পোশাক পরে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। এর মাধ্যমে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা হলো।
শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই নতুন পোশাক পরছেন। তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনো নতুন পোশাক পায়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপি সদস্যরা আজ থেকে নতুন পোশাক পরিধান করে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে।
তিনি আরও বলেন, ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে, যা রাজধানীর পুলিশ বাহিনীর জন্য এক দৃশ্যমান পরিবর্তন।
এর আগে সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছিলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মতো বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে এই নতুন পোশাক পরিধান করবে।
তিনি বলেন, লৌহবর্ণের এবং স্বতন্ত্র স্টাইলের নতুন পোশাক ১৫ নভেম্বরের মধ্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এটি পরিধান শুরু করবে, পরে পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরা তা গ্রহণ করবেন।
গত বছর জুলাই গণঅভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ইউনিফর্মের রং পরিবর্তনের সিদ্ধান্ত এ বছর ২০ জানুয়ারি অনুমোদন হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বাহিনীগুলোকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেওয়া।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
