জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা চাই যে, আমাদের প্রতিবেশী দেশ, ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং আমি মনে করি, যেহেতু ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহায়তা করেছেন, তাহলে তো আরও বেশি করে আপনাদের বাংলাদেশকে সহায়তা করা দরকার।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা গত সরকার ও মোদি সরকারের সময় দেখেছি, উল্টো তারা বাংলাদেশির চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেননি। এটা ছিল আওয়ামী লীগ ও হাসিনা সরকারের ব্যর্থতা- যে তারা কিছু নিতে পারেনি, বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, তবে আমরা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ, এটা আমাদের রাজনীতি। আমরা বাংলাদেশ নামে যে ভূ-অঞ্চলে বাস করি, এখানকার পুরো পানির হিস্যা, আমাদের সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব ট্রেডের সব কিছু ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই।
তিনি বলেন, ওদের (আওয়ামী লীগ) মন্ত্রীদের বক্তব্য তো আপনারা শুনেছেন, তারা দেন-দরবার করতে যায় ভারতে, স্বামী-স্ত্রী সম্পর্কের কথা বলে। এভাবে তারা পুরো বিষয়টাকে নিচে নামিয়ে দিয়েছে। ইক্যুয়াল ফুটিংয়ের কথা বলতে হবে। সমমর্যাদা রাখতে হবে। এ দেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দিতে হবে।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
