জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাব উত্থাপন করেছেন তার ভাষণে, মোদ্দা কথায় বলতে গেলে জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সে সনদের স্বাক্ষরকারীদের তিনি একজন, ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই। যারা রাজনৈতিক দলসমূহ (নেতা) স্বাক্ষর করেছেন, সবাই।’
তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলসমূহ স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়েছে। অথচ সে মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুমোদন করেছেন। এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দুই. সনদের সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবনার ওপরে গণভোট অনুষ্ঠান, এইটুকু ঠিক আছে। গণভোট বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে, ঐকমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন। পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত, তিনি আজকে নতুনভাবে আরোপ করলেন। কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনে আলোচনা হয় নাই। এটা এজেন্ডায় ছিল না, আলোচনা বা ঐকমত্য হওয়ার তো প্রশ্নই আসে না। ’
More Stories
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন...
২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ
২৪-এর গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...
মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে আরও ৩০ দেশ
যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০-এর বেশি করতে যাচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানিয়েছেন।...
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের...
নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল
তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও...
