নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন এক নিপুণ কৌশলবিদ তরুণী—বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জারা রহিম। নিউইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির প্রচারণার মূল পরিকল্পনাকারী ছিলেন জারা।
রাজনীতি, সংস্কৃতি ও ডিজিটাল কৌশল নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন ৩৫ বছর বয়সী এই তরুণী। গত ফেব্রুয়ারি থেকে তিনি মামদানির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন এবং নির্বাচনী প্রচারণার মূল সুর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নিউইয়র্ক টাইমসের খবর অনুসারে, জারা রহিম মামদানিকে পরামর্শ দিয়েছিলেন, ‘রাজনীতিবিদদের কল্পিত নিউইয়র্ক নয়, আসল নিউইয়র্ককে কেন্দ্র করে প্রচারণা চালাতে।’ তার এই পরামর্শই হয়ে ওঠে ডেমোক্র্যাটদের প্রচারণার মূল মন্ত্র। এর ভিত্তিতেই তারা গড়ে তোলেন এক তৃণমূলভিত্তিক সংগঠন, যেখানে এক লাখের কাছাকাছি স্বেচ্ছাসেবক যুক্ত হয়ে ২ লাখ ৪৭ হাজার ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা জারা রহিম যুক্তরাষ্ট্রের প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান নাগরিক। ২০১২ সালে বারাক ওবামার পুনর্নির্বাচনী প্রচারণায় ইন্টার্ন হিসেবে যোগ দিয়ে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। পরে দ্রুত পদোন্নতি পেয়ে ফ্লোরিডা ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর হন। সেই সময় জারা শিখেছিলেন কীভাবে সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।
পরবর্তীতে তিনি হোয়াইট হাউজের ডিজিটাল স্ট্র্যাটেজি দপ্তরে কাজ করেন, এরপর উবারে যোগ দেন এবং রাইড-শেয়ারিং সংক্রান্ত নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখেন।
২০১৬ সালে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কাজ করার পর জারা রহিম ফ্যাশন জগতে প্রবেশ করেন। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিখ্যাত ভোগ ম্যাগাজিনের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্যাশন, রাজনীতি ও বিনোদন জগতের প্রভাবশালীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা পরে মামদানির জনসংযোগ কৌশলে বড় ভূমিকা রাখে।
জারা রহিম সাম্প্রতিক বছরগুলোতে এ২৪, মারাইয়া কেরি ও নেটফ্লিক্স-এর মতো প্রভাবশালী ব্যক্তি-প্রতিষ্ঠানের জন্য স্বাধীন যোগাযোগ পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
More Stories
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
