একটি সিটের বিনিময়ে রাজনৈতিক আদর্শ ও পতাকা বিক্রি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন,
‘বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না।’
তার এই বার্তাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নীতিগত অবস্থান বজায় রাখার আহ্বান।
এর আগে বিকেলে রাজধানীতে দলের কার্যালয়ে এক সভায় অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ও জামায়াতের বাইরে একটি “সংস্কার জোট” গঠনের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে এই জোট হবে। আমরা ইতোমধ্যে আলোচনা শুরু করেছি।”
সভায় তিনি আরও বলেন, “যদি জুলাই সনদের আইনি ভিত্তি না হয় এবং নির্বাচন পিছিয়ে যায়, তাহলে তার দায় বিএনপি ও জামায়াতকেই নিতে হবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের একটি পদ্ধতি বের করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। ইতোমধ্যে সমঝোতার ডেডলাইন শেষ।”
নাসীরুদ্দীন পাটওয়ারী কর্মীদের উদ্দেশে আরও বলেন, “কারও বুকে দাঁড়িপাল্লা থাকুক বা ধানের শীষের ব্যাজ—সবাইকে বুঝে শুনে সংস্কার জোটে ভোট দিতে হবে।”
More Stories
জামায়াতের কেউ রাজাকার নয়, দাবি বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের
জামায়াতের কেউ রাজাকার বা আল-বদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জুলাই...
সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি...
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে...
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের কথোপকথনের অডিওতে কণ্ঠস্বরের মিল পাওয়া...
