বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বন্ধু প্রতীম সংগঠন বলেছে, আমাদের ছাড়া তারা অন্যদের নিয়ে সরকার গঠন করবে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সরকার গঠন করলে তাদেরকেও নিয়ে করব। যদি তারা ক্ষমতায় গিয়ে যদি উল্টা পাল্টা করে তাদের ছাড় দেব না। আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সেভাবে আন্দোলন করব।
বৃহস্পতিবার সন্ধায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মহানগর ও সদর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের রাতে চাইলে আমরা নেতাকর্মীদের বলতে পারতাম, যে যা ক্ষতি করেছে তাদের সঙ্গে মোলাকাত করে আস। তখন দেশ বধ্যভূমি হয়ে যেত। তাদের অপরাধ ছিল সীমাহীন। আমরা দলীয় কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি, শান্ত থাকার কথা বলেছি। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, কেউ গণপিটুনিতে মারা গিয়েও হয়েছে জুলাই যোদ্ধা। এটা যারা করেছে তারা ঠিক করেনি। এই হল আমাদের বাংলাদেশ। এরকম দেশ চলতে পারে না। একদল টাকা লুট করে পালাবে, একদল লুট করবে, বিদেশের মাটিতে বেগম পাড়া করবে সেটা আমরা চাই না। বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। সুবিচার আমরা কায়েম করতে চাই। জায়গায় জায়গায় ইঁদুর বসে আছে, সেই ইঁদুর তাড়াতে হবে।
সরকার পতনের পরের দুই দিনের প্রেক্ষাপট বর্ণনা করে জামায়াত আমির বলেন, ওই সময় ৫ হাজার খুন হয়নি, ৫ শ কিংবা ৫ জনই খুন হয়নি। হ্যাঁ, ৫-৬ মাসের মধ্যে কয়েকজন খুন হয়েছেন। কিন্তু আমরা ন্যায় ও সত্যের পথে যখন লড়াই করতাম তারা আমাদের করতে দেয়নি। আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের হত্যা ও ঘুম করেছে। দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল। সব কিছুতে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। সাড়ে ১৫টি বছর আমরা মজলুম ছিলাম। আমাদের মত অনেকে মজলুম ছিল।
মহানগর আমির হাফিজ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমীর নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন, সিলেট-১ আসনের প্রার্থী ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট-২ আসনের প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৩ আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান প্রমুখ।
More Stories
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন...
২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ
২৪-এর গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...
মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে আরও ৩০ দেশ
যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০-এর বেশি করতে যাচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানিয়েছেন।...
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের...
নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল
তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও...
