উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা রাজনৈতিক দলগুলোকে সাতদিন সময় দিয়েছেন। কিন্তু রাজনৈতিক দল তো হাতের খেলনার মতো নয়। সংস্কার কমিশনের সব সভায় আমরা গিয়েছি, মতামত দিয়েছি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। সেগুলো হয়নি, সেগুলো পরবর্তী সংসদে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারা এসব না করে পক্ষপাতদুষ্টু হয়ে কাজ করছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপদেষ্টাদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। চব্বিশের আন্দোলনের পর সুযোগ হয়েছে গণতন্ত্রের পথে ফেরার। দয়া করে পানি ঘোলা করবেন না। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।
তিনি বলেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। বিএনপি ভেসে আসা দল নয়, আমাদেরকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।
মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এর আগে নয়। সংস্কার কমিশনে আমরা যে সব বিষয়ে একমত হয়েছি, তার ভিত্তিতে কাজ শুরু করুন। যেগুলো হয়নি, সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত পার্লামেন্টে হবে। দ্রুত তফসিল ঘোষণা করুন। নির্বাচন দিয়ে দিন। অন্যথায় আপনারা ব্যর্থ হবেন। সেক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।
প্রয়াত তরিকুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিস্টের বিয়োগাত্মক বিদায় তিনি দেখে যেতে পারলেন না। তার বিদায়ে জাতি একজন দেশপ্রেমিক নেতাকে হারিয়েছে। তিনি একটি ইনস্টিটিউট ছিলেন। ছাত্র জীবন থেকে তিনি সংগ্রাম করেছেন জেল খেটেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু জনগণকে ছেড়ে যাননি। তার মতো নেতার এখন খুব প্রয়োজন। তরিকুল ইসলামের মতো নেতা বারবার জন্মায় না। তাই তার জীবনী লেখা দরকার। যা থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারবে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।
More Stories
২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ
২৪-এর গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...
মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে আরও ৩০ দেশ
যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০-এর বেশি করতে যাচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানিয়েছেন।...
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের...
নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল
তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও...
আরও ৩৬ আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার এক...
নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে কাজ করবে গণভোট: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনের সময় একইসাথে গণভোটও অনুষ্ঠিত হবে, যা আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে...
