দেশব্যাপী আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, আগের বেশির ভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে।
তিনি বলেন, গত বছরের আগস্ট থেকে ফেব্রুয়ারি ওই ৬ মাস আমরা কোনো রাজনৈতিক দল করিনি। কিন্তু যখন দেখলাম নতুন করে যদি রাজনীতির হাল না ধরি তাহলে ঘুরেফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না।
যারা জীবন দিল, রক্ত দিল তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এই অপকর্মকারী যারা আছে যেই দলের হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
More Stories
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন...
২৪-এর অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি, ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল: নাহিদ
২৪-এর গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর...
মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে আরও ৩০ দেশ
যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০-এর বেশি করতে যাচ্ছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানিয়েছেন।...
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের...
নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল
তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে। একই সঙ্গে জনতার দল নামের আরেকটি দলও...
