জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়?” তিনি বিএনপির এই অবস্থানকে ‘আত্মঘাতী’ বলে মন্তব্য করেছেন।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির ‘না ভোট’ প্রচারণাকে আত্মঘাতী অ্যাকটিভিজম আখ্যা দিয়ে তুষার বলেন, “বিএনপির কিছু অ্যাকটিভিস্ট ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছেন। দলটির ৩৫ শতাংশ নেতা-কর্মী ‘না’ ভোটের পক্ষে থাকলেও ৬৫ শতাংশ তৃণমূল কর্মী ‘হ্যাঁ’ ভোট দেবেন।”
তিনি প্রশ্ন তোলেন, “যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা আবার গণভোটের বিরোধিতা করছে— এটি কি যুক্তিসঙ্গত?”
তুষার আরও বলেন, “বিএনপি যে বলছে পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাতিল করা হচ্ছে— এটি সম্পূর্ণ মিথ্যা। কমিশন স্পষ্ট জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী সংসদই সিদ্ধান্ত নেবে।”
‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে তিনি বলেন, “এর মানে কেবল এই— আমার একটা দ্বিমত আছে, তবে এগিয়ে যাও। এর বাইরে এর কোনো গভীর অর্থ নেই।”
জুলাই সনদ নিয়ে তুষার বলেন, “জুলাই অভ্যুত্থানে আমরা অনেক কিছু হারিয়েছি, তবে যা রক্ষা করা সম্ভব, তা রক্ষা হবে এই সনদের মাধ্যমেই। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো একক রাজনৈতিক দল এর বাস্তবায়ন ঠেকাতে না পারে।”
সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগ সরকার সেক্যুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় নিয়ে গেছে যে, বিষয়টি এখন ইসলাম বনাম সেক্যুলারিজমে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘১৯৭২ সালের সংবিধান সামরিক শাসনের পথ সুগম করেছে। তাই বাহাত্তরের সংবিধান বাংলাদেশে টিকতে পারে না— এটি জনগণের সঙ্গে এক ধরনের জুলুম।’
More Stories
জামায়াতের কেউ রাজাকার নয়, দাবি বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের
জামায়াতের কেউ রাজাকার বা আল-বদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জুলাই...
সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি...
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে...
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের কথোপকথনের অডিওতে কণ্ঠস্বরের মিল পাওয়া...
