লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় ১৮ বাংলাদেশিকে জীবীত উদ্ধার করেছে রেড ক্রিসেন্ট। শনিবার (২৭ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্ট এসব তথ্য জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে মৃতদের জাতীয়তা বা পরিচয় জানা যায়নি। তবে আইওএমের দেওয়া তথ্যে বলা হয়েছে, জীবীত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন ২৯ জন সুদানি পুরুষ, এক সুদানি নারী ও এক সুদানি শিশু; ১৮ জন বাংলাদেশি পুরুষ, ১২ জন পাকিস্তানি পুরুষ ও তিনজন সোমালি পুরুষ। অর্থাৎ অন্তত ৬৪ জন বেঁচে গেছেন।
অন্যদিকে, স্থানীয় রেড ক্রিসেন্টের হিসাবে, মোট উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ৯০ জনেরও বেশি। তাদের অধিকাংশই সুদান থেকে যুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, রাতভর উদ্ধার অভিযান চলার পর মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তা স্থগিত করা হয়।
দুর্ঘটনাটি ঘটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সুরমান উপকূলে, যা ভূমধ্যসাগর তীরবর্তী একটি শহর। স্থানীয় গণমাধ্যম জানায়, নৌকাটি কাছের শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরু করেছিল।
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই উচ্চ ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্থানীয় রেড ক্রিসেন্টের কর্মীরা সাদা বডিব্যাগে করে মৃতদেহগুলো তীরে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে উদ্ধারকর্মীরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
More Stories
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
