অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন। এটা বিএনপি থেকে বলেছে, তাদের কাছে খতিয়ান আছে।’
সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছে। তবে সরকারের কোন কোন উপদেষ্টার বিষয়ে আপত্তি আছে, তা কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে বলেনি। তবে এতে অস্বস্তিতে পড়েছেন উপদেষ্টাদের কেউ কেউ।
এবার অলি আহমদ বলেন, উপদেষ্টারা যদি মনে করেন তারা বিচারের ঊর্ধ্বে, তা ভুল। তাদেরও বিচার হবে। অন্তর্বর্তী সরকার এনজিওদের নিয়ে গঠিত উল্লেখ করে অলি আহমদ বলেন, যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নেই।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন অলি আহমদ। আজ রোববার বেলা তিনটায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে দলটি।
দেশের রাজনীতিবিদের দুর্নীতি এবং দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ সরকার গঠন করে উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘হাসিনা “র”-এর সাহায্যে, ভারত সরকারের সাহায্যে সরকার গঠন করে। একজন রাজনীতিবিদকে বুঝতে হবে আগামী মাসে কী হবে, ছয় মাস পর কী হবে, দুই বছর পর কী হবে? যদি না বুঝতে পারে, তার দ্বারা রাজনীতি হবে না। তার দ্বারা হবে চাঁদাবাজি।’
শেখ হাসিনার সমালোচনা করে অলি আহমদ বলেন, ‘জনগণের ওপর আস্থা ছিল না… আজ তাঁকে (শেখ হাসিনা) কে আশ্রয় দিয়েছে? ভারত আশ্রয় দিয়েছে। ভারত তাহলে আমাদের বন্ধু কী করে হতে পারে? যারা বাংলাদেশের ১৮ কোটি মানুষকে লুণ্ঠন করেছে। বাংলাদেশের মানুষকে ভিক্ষুকে পরিণত করেছে। দেশটাতে আইনের শাসন নাই, ন্যায়বিচার নাই, লুটপাটের দেশ হিসেবে পরিণত করেছে।’
বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া রাজনীতিবিদদের বের করে দিতে সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানান অলি আহমদ।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে যড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘চট্টগ্রাম নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। সেনাপ্রধানকে আমি বলব, কারও কথা শুনবেন না। এটা বাংলাদেশের অংশ। যেখানে প্রয়োজন ক্যাম্প করেন। সন্তু লারমার কথায় চলবে না। যেখানে প্রয়োজন ক্যাম্প করবেন, এটাই হলো আপনার দায়িত্ব। প্রতিটা জায়গা, এটা আমাদের টেরিটরি, আমাদেরকে অবশ্যই ডিফেন্ড করতে হবে।’
বাংলাদেশকে অশান্ত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা আসছে বলেও দাবি করেন অলি আহমদ। সরকারের অদক্ষতার কারণে একটা গোষ্ঠী কিছুদিন পরপর রাস্তা আটকে আন্দোলন করে উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘আওয়ামী লীগের ব্যবসায়ীরা, আওয়ামী লীগের বড় বড় নেতারা, তারা টাকা লুণ্ঠন করেছেন। বিভিন্ন দেশে আছেন। তাঁরা প্রত্যেকে টাকা হাসিনার কাছে পাঠাচ্ছেন। এটা আমার কাছে তথ্য আছে। আমি এটা আন্দাজের ওপর বলছি না।’
More Stories
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
