গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন। নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার নিজের ফেসবুকে তিনি এ কথা লেখেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের হুবুহু তুলে ধরা হলো-
‘সরকার ও নির্বাচন কমিশন বলছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতোমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছে। এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগুচ্ছিল। এখন ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এরা বুঝতেছে না, এদের মাতা শেখ হাসিনাকে ভারতও রক্ষা করতে পারে নাই। সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠের ছালা বেঁধে মাঠে নামুন। জনগণ ভারতের দালাল ফ্যাসিবাদের দোসরের প্রতিহত করতে প্রস্তুত আছে। আওয়ামী দোসর ভারতের দালালদের কেউ যদি টাকাপয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণ কিন্তু তাদেরও পঁচা ডিম মারবে, সুতরাং সাবধান ও সতর্ক হন। আবু সাঈদদের রক্তের শপথ, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ডামি-মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। এর জন্য যদি লড়াই করা লাগে, শক্তভাবেই লড়াই করা হবে। মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে।’
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
