নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মুন্সিগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে ফতুল্লার সস্তাপুরে স্ত্রী ডা. গোলশান আক্তার বানুর জানাজায় অংশ নেন তিনি।
এসময় শাহজাহান খান বলেন, ‘জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে থেকে পবিত্র কোরআন শরিফ পড়া শিখেছি। এখন নিয়মিত নামাজের পর কোরআন শরিফ পড়ি এবং অর্থ বোঝার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দোষ করেননি। দেশের জন্য, দেশবাসীর জন্য সারাজীবন জেল খেটেছেন। আমিও কোনো দোষ করিনি। কাউকে মারিনি, হত্যা করিনি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই জেলখানায় কোরআন পড়া শিখেছি। মুক্তির পর আবারও জনসেবা করবো।’
শাহজানান খানের ছোট ভাই ফজলুল করিম খান জানান, গত ২৫ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ইফতার পার্টি থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের আগে থেকেই তার স্ত্রী গোলশান আক্তার বানু নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার দুই ছেলে দেশের বাইরে থাকায় স্ত্রীর চিকিৎসা ও সেবাযত্ন করতেন শাহজাহান খান নিজেই।
শাহজাহান খান মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
