আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের আদালতগুলোতে যে মামলাজট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে তার কিছু সুফলও পাওয়া গেছে।’
আরেক প্রশ্নের জবাব অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শহীদ আবরার ফাহাদের বিচারকাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছে। আশা করা যায়, খুব শিগগির বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।’
এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।
More Stories
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...
জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ
বিশেষ প্যারাস্যুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের বিষয়টি...
‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত’
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।...
দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারপর তিনি কি...
টেলিফোন আলাপের পর এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমানের বিকল্প নেই : মতিউর রহমান
বাংলাদেশ অস্তিত্বের সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, যেই উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে সেই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে...
