আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে। একই সঙ্গে বর্তমানের নিম্নমুখী মূল্যস্ফীতির হার আরও বেড়ে যাবে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে আমদানি ব্যয় বেড়ে যাবে। ফলে সরকারের ডলারের হিসাবে বা বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি আরও বাড়বে। চলতি হিসাবের ঘাটতির মানে হচ্ছে সরকারের ডলার আয়ের চেয়ে খরচ বেশি হবে।
মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, অক্টোবর-২০২৫’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত আইএমএফে পাশাপাশি সদর দপ্তর থেকে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি তুলে ধরা হয়েছে।
গত অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। আইএমএফ বলেছে, চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে। সরকার চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ দশমিক ৫ শতাংশ। সরকারের নির্ধারিত হারের চেয়ে বিশ্বব্যাংক ও আইএমএফের মতে দেশের প্রবৃদ্ধির হার বেশ কম হচ্ছে।
আইএমএফ বলেছে, আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার আরও বাড়বে। ২০২৯-৩০ অর্থবছরে গিয়ে প্রবৃদ্ধির হার বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়াতে পারে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
