বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কারও জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে, বিএনপি নাকি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি- বিএনপি সংস্কারের জন্মদাতা। তার উদাহরণ হলো, জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো।’
‘কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। ধানের শীষে ভোট দেবে জনগণ।’
ফখরুল বলেন, ‘নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কেউ কেউ। আমরা ১৫ বছর লড়াই করেছি এই নির্বাচনের জন্য। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবে। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা। আমাদের দাবি একটাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে সংগ্রাম সেই নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই।’
বিএনপি সরকারের শতভাগ নিরপেক্ষতা চায় উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আসছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন।’
তিনি বলেন, ‘উপদেষ্টাদের কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। এমন কোনো পক্ষপাতিত্ব চায় না জনগণ৷’
এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ তার উদাহরণ। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না।’
More Stories
জামায়াতের কেউ রাজাকার নয়, দাবি বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের
জামায়াতের কেউ রাজাকার বা আল-বদর নয় বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, জুলাই...
সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী
দেশের মানুষের স্বার্থে বিরোধী দলের সঙ্গে যেকোন আলোচনার জন্য প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)...
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি...
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান কখনো সংস্কার হয় না বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে...
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের কথোপকথনের অডিওতে কণ্ঠস্বরের মিল পাওয়া...
