বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সঙ্গে তার দপ্তরে মতবিনিময় করেছেন।
বুধবার এই মতবিনিময়ে মেয়র লুৎফর রহমান বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য অবদান রাখা অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিক আনোয়ার আলদীনকে আমি লন্ডনে স্বাগত জানাই।’ তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা আরো শক্তিশালী হবে এবং সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার আরো সুসংহত হবে।
মেয়র আরো বলেন, ‘বাংলাদেশে সাধারণ মানুষের মৌলিক অধিকার—যেমন স্বাধীনভাবে মত প্রকাশ, আইন ও বিচার, শিক্ষা ও চিকিৎসা—কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় বা বৈষম্যের শিকার না হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’
একইসঙ্গে তিনি চীন ও ভারতের মতো বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদ হিসেবে কাজে লাগানোর ওপর জোর দেন।
সাংবাদিক আনোয়ার আলদীন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির রাজধানীখ্যাত টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাচিত মেয়র লুৎফর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেন এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি, শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রথম অশ্বেতাঙ্গ নির্বাচিত মেয়র হিসেবে লুৎফর রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর নির্বাহী মেয়র।
যা যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল, যার অর্থনৈতিক মূল্য প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড এবং জনসংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। তিনি প্রায় সাড়ে ১০ হাজার কর্মকর্তা ও কর্মচারীর নেতৃত্ব দেন। ওই এলাকায় যেমন রয়েছে আধুনিক বিজনেস সিটি ক্যানারী ওয়াফ, তেমনি রয়েছে বাংলা টাউন এবং টাওয়ার অব লন্ডনের মতো ঐতিহাসিক স্থাপনা, যা লন্ডনের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর গত তিন বছরে মেয়র লুৎফর বেশ কয়েকটি উদ্ভাবনী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন—যার কিছু যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালু হয়েছে এবং জাতীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। একই সঙ্গে তিনি নানা চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীনকে এ সময় আরো শুভেচ্ছা জানান নির্বাহী মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (এথনিক মিডিয়া) মুহাম্মদ জুবায়ের, মেয়র অফিসের মিডিয়া প্রধান জর্জি রবার্টসন ও পলিসি এডভাজার সান হেনরি এবং অন্যান্য কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, তরুণ উদ্যোক্তা এবং প্রভাষক ড. মো. আতাউর রহমান, কমিউনিটি নেতা বাপ্পী হোসেন প্রমুখ।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
