মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে জানতে পারেন, তিনি আসলে নোবেল পুরস্কার জিতেছেন। আর সেই খুশিতেই চিৎকার করে উঠেছেন স্ত্রী লরা ও’নিল।
গত সোমবার (৬ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। এ বছর সম্মানজনক এই পুরস্কার জিতেছেন তিনজন। তাদেরই একজন ফ্রেড র্যামসডেল।
তিনি জানান, ফোন এয়ারপ্লেন মোডে থাকার কারণে নোবেল কমিটির রাত ২টার সময় করা কলটি মিস করেন। পরে স্ত্রীর ফোনে প্রচুর টেক্সট মেসেজ আসার খবর পেয়ে বিষয়টি নিশ্চিত হন। ‘তুমি নোবেল জিতেছো!’— চিৎকার করে ওঠেন লরা। র্যামসডেল প্রথমে তার কথা বিশ্বাস করতে পারেননি।
৬৪ বছর বয়সী র্যামসডেল ও তার সহকর্মীরা রোগ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গবেষণার জন্য এই সম্মান পাচ্ছেন। তার গবেষণা অটোইমিউন রোগ, যেমন- আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস ও ক্রোনস রোগের চিকিৎসায় সহায়তা করেছে।
র্যামসডেল জানান, তিনি সাধারণত ছুটির সময় ফোনে অনলাইন থাকেন না। তিন সপ্তাহের হাইকিং ট্রিপের প্রায় শেষ পর্যায়ে মন্টানার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে অবস্থান করছিলেন তারা।
র্যামসডেলকে শেষ পর্যন্ত নোবেল অ্যাসেম্বলির সাধারণ সম্পাদক থমাস পারেলম্যানের সঙ্গে কথা বলতে প্রায় ২০ ঘণ্টা সময় লেগে যায়। পারেলম্যান জানান, ২০১৬ সালে তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো পুরস্কারবিজয়ীর সঙ্গে যোগাযোগ করতে এতটা সময় লাগেনি।
More Stories
ওপেক এবং ওপেক প্লাস ছাড়ছে প্রভাবশালী আরব দেশ, কার্যকর ১ মে
মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রভাবশালী আরব দেশটি ঘোষণা দিয়েছে, আগামী ১ মে থেকে বিশ্বের...
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো : পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মস্কো তার সাধ্যমতো ‘সবকিছু’ করবে। আজ সোমবার (২৭...
যেসব মৌলিক শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা
প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের বড়...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
