জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে- তারা কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করেন নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে যদি উপদেষ্টারা ভয় করেন তাহলে তাদের এই দায়িত্ব পালনের প্রয়োজন নেই। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে।’
মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই, তারপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, না হলে কারও চাপে পড়ে এমন করছে। এটা কখনও মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে।’
এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারও সঙ্গে নির্বাচন করবেন কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সব জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটি কমিটি দেবে এনসিপি।’
সারজিস বলেন, ‘বাংলাদেশের ভালো মানুষরা সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে চাইলে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নেবে না।’
এসময় সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
