রাজনৈতিক চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, বর্তমান সরকার একদিকে সংবিধান রক্ষার কথা বলছেন, অন্যদিকে সংবিধান লঙ্ঘন করছেন। অন্তর্বর্তী সরকার বলে সংবিধানে কিছু নেই। কাজেই এ সরকারের অধীনে নির্বাচনও সাংবিধান পরিপন্থি। বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ বিরাজমান নয়।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত ‘ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অনেক অর্জন থাকলেও ব্যর্থতাও রয়েছে। লুটেরা মাফিয়া শ্রেণি নিয়ে ঐকমত্য কমিশন গঠন করা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।
গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারে সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে। এখানে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটেনি। এ পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে। শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।
পুরোনো আইন ও সংবিধান উৎখাত করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবার জন্য জনগণ নিজেরা ফ্যাসিস্ট সংবিধান ও ব্যবস্থা উৎখাত করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যকরের মাধ্যমে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কবর রচনা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আমরা মাফিয়া লুটেরা চাঁদাবাজ দখলবাজদের প্রভাব মুক্ত হতে পারি।
অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেন, এ সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে চায়; যা সংবিধানের কোথাও নাই। এমনকি অন্তবর্র্তী সরকারের ধারণাও সংবিধানে নাই। প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেনতেন প্রকারের একটি নির্বাচন জনগণ মেনে নেবে না।
অনুষ্ঠানে সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।
সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক সাংবাদিক সাদেক রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক, প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ, ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতা পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক-গবেষক আলাউদ্দিন কামরুল, বিশিষ্ট লেখক গবেষক আয়েশা সিদ্দিকা, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, তাসলিমা ইসলাম প্রমুখ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
