পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার বলেছেন, প্রধান উপদেষ্টাসহ বর্তমানে নিউইয়ক সফররত উপদেষ্টাগণ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর সম্প্রতি রাজনৈতিক নেতাদের ওপর চালানো উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘চারজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা একসঙ্গে বসেছিলেন, এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’
ম্যানহাটনের নিউইয়র্ক ম্যারিয়ট মার্কুইস (১৫৩৫ ব্রডওয়ে) হোটেলে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এম্পাাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তৌহিদ জানান, কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং কীভাবে নেওয়া হবে সে বিষয়েও আলোচনা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী রাজনৈতিক নেতাদের ওপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।
এতে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
