জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যুগপৎ আন্দোলনে যাচ্ছি না।কারণ নিম্নকক্ষে পিআর চায় না এনসিপি।
শুক্রবার দুপুরে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে কোনো জোট গড়ারও ইচ্ছে নেই আমাদের।। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি।
ডাকসু ও জাকসুতে এনসিপি সমর্থিত প্যানেলের নির্বাচনী ফলাফলকে দুঃখজনক আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে- এটা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা যে প্যানেলগুলোকে সমর্থন দিয়েছিলাম, তারা আশানুরূপ ফল করতে পারেনি। এ কারণে আমরা নিজেরা ভাবছি, এই এক বছরে কী হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতা কোথায় ছিল। এ নিয়েই আমাদের মধ্যে আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন করতে হবে। সাংগঠনিকভাবে আমরা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি।
নাহিদ ইসলাম বলেন, দলের ভিত্তি মজবুত করতে আমরা এবার প্রতিটি উপজেলায় যাব। আমাদের উঠান বৈঠক নামে কর্মসূচি চলমান রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যে ২৪ দফা কর্মসূচি নিয়েছে, সেগুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে পৌঁছে দিবে।
সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
