আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চ নাটকের অভিনেতা না যে যা করছি তা দেখাতে পারব। আমি কী করছি, তা আপনারা আমার কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের উপকণ্ঠে গ্র্যান্ড সিলেট হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে ‘মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা’ কার্যক্রমের উদ্বোধন হয়।
এই কার্যক্রমের আওতায় পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুকসহ আটটি বিষয়ে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।
ড. আসিফ নজরুল বলেন, আজকে আমরা এমন কিছু কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কখনও হয়নি। সরকার যে আইনি পরিবর্তন এনেছে, তা পরবর্তী সরকার চালিয়ে নিলে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল সামনে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে অনেক বিরোধ কম সময়ে, কম খরচে মীমাংসা করা সম্ভব হবে। এতে মামলার সংখ্যা কমবে এবং মানুষ দ্রুত সমাধান পাবে। প্রথম ধাপে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) থেকে ১২টি জেলায় এই কার্যক্রম শুরু হবে। এসব জেলা হলো- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।
বিচার বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই উদ্যোগ আদালতের মামলার চাপ কমাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সাহায্য করবে। সাধারণ মানুষও আশা করছেন, মামলার দীর্ঘসূত্রিতা, খরচ ও জটিলতা থেকে রেহাই পেতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে সারাদেশে এটি চালু হলে বিচার ব্যবস্থায় এটি একটি বড় পরিবর্তন হিসেবে গণ্য হবে।
Next post
‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দেওয়ায় অপমানিত বোধ করেছিলেন শিক্ষার্থীরা: ট্রাইব্যুনালে নাহিদ
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
