টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করলেও বাংলাদেশের নাগরিক ঘোষণা দিয়ে দেশে ট্যাক্স ফাইল খুলেছেন। আয়কর রিটার্নও জমা দিয়েছেন ২০০৬ সাল থেকে। বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। গণভবন শাখায় সোনালী ব্যাংকে আছে সঞ্চয়ী হিসাব।
টিউলিপের আয়কর ফাইলের তথ্য যাচাই–বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
এনবিআরে দেওয়া নথি সূত্রে জানা যায়, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক। নিজেকে নিবাসী ঘোষণা দিয়ে খুলেছেন ট্যাক্স ফাইল। জমাও দিয়েছেন আয়কর রিটার্ন।
কর শনাক্তকরণ সনদ বা টিআইএন অনুযায়ী টিউলিপ কর অঞ্চল–৬ এর ১২২ নম্বর সার্কেলের করদাতা। সর্বশেষ ২০১৪ সালের ১৬ জুন হালনাগাদ করেছেন টিআইএন।
এর আগে ২০০৬–০৭ অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া শুরু করেন টিউলিপ। ঠিকানা ধানমন্ডির ৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসা, সুধাসদন। ২০১৪–১৫ করবর্ষে ঠিকানা পরিবর্তন করে গুলশান–১ এর ৭ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা উল্লেখ করেছেন।
সোনালী ব্যাংকের গণভবন শাখায় তার ব্যাংক হিসাবও একই ঠিকানায়। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৭টি ব্যাংক স্টেটমেন্টে তার বিপুল অর্থ লেনদেনের তথ্য পায় এনবিআর।
আয়কর নথিতে টিউলিপের বিভিন্ন সময়ে দেওয়া স্বাক্ষরেও অসঙ্গতি পেয়েছে এনবিআর। এটিকে সন্দেহের চোখে দেখছে সংস্থাটি। তিনি কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
টিউলিপের ট্যাক্স ফাইল যাচাই–বাছাইয়ে আয়ের উৎস ও ব্যয়ের খাত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় দুদক।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘তদন্তকারী কর্মকর্তাগণ এ সংক্রান্ত রেকর্ড জব্দ করছেন এবং তারা এই রেকর্ড পর্যালোচনা করছেন। মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত শেষ হলেই তারা প্রতিবেদন দাখিল করবেন। এই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।’
শুধু আয়কর নথি নয়, দেশের ভোটার তালিকায়ও টিউলিপের নাম আছে। পুরোনো ভোটার আইডি পরিবর্তন করে নিয়েছেন নতুন স্মার্ট কার্ডও।
২০১১ সালের ৩ জানুয়ারি পুরোনোটি বাতিল করে টিউলিপ সিদ্দিকির নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ইস্যু হয়। যা সংগ্রহ করেন ১৭ জানুয়ারি। ঠিকানা সুধাসদন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
