জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই সমঝোতার পথেই আমাদের এগোতে হবে। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। দেশ ও জাতির শান্তির জন্য এটিই একমাত্র পথ।”
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফার সংলাপের দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “আমরা হয়তো অনেক যুক্তি দেখাতে পারি। কিন্তু এসব যুক্তির মধ্যে থেকে বেরিয়ে সমাধানের পথেই থাকতে হবে। অনেকের কষ্ট হলেও মেনে নিতে হবে—কারণ, এই কষ্টই পরে শান্তি দেবে, দেশের জন্য তা হবে বড় শান্তি।”
তিনি বলেন, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থান আমাদের যে নবযাত্রার সুযোগ করে দিয়েছে, সেটির একমাত্র সমাধান সমঝোতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন।
ড. ইউনূস বলেন, “এই নির্বাচন (২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত) হবে একটি মহোৎসবের নির্বাচন। এটা শুধু নির্বাচন নয়, এটা হবে জাতির সত্যিকার নবজন্ম। আমরা যদি এই নবজন্ম লাভ করতে পারি, তাহলে অতীতের ত্যাগ, রক্ত, আত্মাহুতি—সবই সার্থক হবে।”
তিনি বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থান আমাদের হাতে যেন এক ‘আলাদিনের চেরাগের দৈত্য’ তুলে দিয়েছে। এখন আমরা চাইলে শুধু এক কাপ চা নয়, বরং গোটা দুনিয়া পাল্টে দিতে পারি।
প্রধান উপদেষ্টা বলেন, “স্বৈরাচার আসার সব পথঘাট বন্ধ করতে হবে। এখানে দ্বিমতের কোনো জায়গা নেই। আমরা যদি একমত না হই, তাহলে সমাধান অসম্ভব হয়ে পড়বে।”
তিনি বলেন, “আমাদের ঐক্যের দরকার। কী চাই, সেটা ঠিক করতে হবে। কীভাবে হবে, সেটা দৈত্য ঠিক করে দেবে। এই একবারের জন্য আমাদের হাতে এমন সুযোগ এসেছে, যা হয়তো আর আসবে না।”
ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, “এই ঐকমত্য কমিশন বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হবে। এমন নিখুঁত ও নির্দোষভাবে কাজটি শেষ করতে হবে, যাতে করে সত্যিকার অর্থে একটি নতুন জাতি জন্ম নিতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা হাইওয়ে তৈরি করে ফেলেছি, এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি সব কাজ শেষ করতে পারি, তাহলে শুধু আমরা নয়, গোটা পৃথিবী আমাদের কাছ থেকে শিখতে আসবে।”
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আয়োজিত এই বৈঠকে বক্তব্য দেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
