রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘যেকোনো মূল্যে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটি কমিটমেন্ট। এটা কোনো শক্তিই বানচাল করতে পারবে না। বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন।’
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের স্বনামধন্য কবিদের মধ্যে কবি ফররুখ আহমদ একজন। এটা তাঁর জন্মস্থান। যেখানে মাগুরায় এসে তিনি কবিতা লিখতেন, সেই বাড়ির ওপর দিয়ে যে রেললাইনের প্রকল্প নেওয়া হয়েছিল, সেটি তাঁর পরিবারের সদস্যরা আমাদের নজরে এনেছেন। এটা নজরে আসার পর প্রকল্প পরিচালককে জানানো হয়েছে, কবির বাড়ি যেন কোনোভাবেই রেললাইন টাচ না করে। কবির বাড়ি আমাদের ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্যকে যেভাবেই হোক আমাদের সুরক্ষিত রাখতে হবে।’
এ সময় প্রেস সচিবের সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম ও মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেললাইন প্রকল্পের পরিচালক আসাদুল হক। প্রকল্প পরিচালক সাংবাদিকদের বলেন, ‘সবশেষ যে চূড়ান্ত নকশা হয়েছে, সেখানে রেললাইন থেকে কবির বাড়ির একটি ঘরের প্রান্ত কমপক্ষে ১০ ফুট দূরত্বে থাকবে। আরেকটি বাড়ির প্রান্ত থেকে রেললাইনের দূরত্ব থাকবে ৬০ ফুট। আর কবির বাড়ি রক্ষায় এখানে একটি উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে।’ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নকশা পরিবর্তনের কারণে প্রকল্পের ব্যয় বাড়বে ৮ কোটি টাকা।
মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন শ্রীপুরের মাঝাইল গ্রামে জন্ম নেন। মধুমতী নদীর তীরঘেঁষা গ্রামেই কবির পূর্বপুরুষের বাস। ২০২২ সালে রেললাইন প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ায় কবির স্মৃতিবিজড়িত বসতবাড়ি রক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। সেই উদ্বেগ এখনো দূর হয়নি। কবি পরিবারের সদস্যরা চান, উড়ালসড়ক নয়, রেললাইন অন্য দিক দিয়ে যাক।
More Stories
মারা গেছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর...
আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে,...
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের...
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা
সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক...
তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই: জামায়াতের আমির
দেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, “এনার্জিতে এখন হাহাকার।...
