শামসুল আরিফীন বাবলু, প্রবাস ডেস্ক, লস এঞ্জেলেস:
লেবার ডে উইকএন্ডে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হাজারো ক্রিকেটপ্রেমীর উন্মাদনায় উডলী ক্রিকেট পার্কে দিনভর ছিল শুধু বাউন্ডারি আর ছক্কা পিটানোর মুহুর্মুহু করতালি এক শিবিরে, আবার পরক্ষনেই কটখেয়ে যখন তাকিয়ে রয় আম্পায়ারের হাত উঁচু করা আঙুলের দিকে তখন তিন হাত লাফিয়ে পড়ে অন্য শিবিরের সতীর্থরা। এমনই এক ক্রিকেট উত্তেজনায় গত ১লা সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২টা থেকে জড় হতে থাকেন উডলী ক্রিকেট পার্কে বাঙালি কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির প্রায় হাজারো ক্রিকেট প্রেমীরা।
লেবার ডে উইকএন্ডে (৩০শে আগষ্ট-১লা সেপ্টেম্বর) টানা তিনদিন ব্যাপী ‘শেখ কামাল’ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিসিএ), ইউএসএ প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ‘এলএ গ্ল্যাডিয়েটরস’ ও ‘ক্যালিফোর্নিয়া পাঞ্জাব কিংস’। বাঘে-সিংহে লড়াইয়ের মতো খেলার পুরোটা সময় জুড়ে টানটান উত্তেজনায় এক রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩ উইকেটে ‘ক্যালিফোর্নিয়া পাঞ্জাব কিংস’কে হারিয়ে ‘এলএ গ্ল্যাডিয়েটর্স’ জিতে নিল এবারের ৯ম’শেখ কামাল’ চ্যাম্পিয়ন ট্রফি শিরোপা।
বর্তমানে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা মার্কিন মুল্লুকেও জনপ্রিয় হয়ে উঠেছে। এবারে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন ক্যালিফোর্নিয়া (সিএ ডিস্ট্রিক্ট-৩৭)’র কংগ্রেসওমেন মিস.সিডনি কামালগার-ডোব, যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য ড.অতুল রায়, এসসিসিএ’র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাজিম সিরাজী, শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ডা. রবি আলম ও ডা. কলি আলম এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অগণিত ক্রিকেটপ্রেমীরা।
বিকেল ৪:৩০মিনিটে ম্যাচ শেষ হলে ৫টায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও $১০,০০০’র চেক এবং রানার্সআপ দলের হাতে রানার আপ ট্রফি ও $৬০০০’র চেক তুলে দেন কংগ্রেসওমেন সিডনি ক্যামালগার-ডোব ও উপস্থিত কর্মকর্তারা। এছাড়াও প্লেয়ার অব দ্য ম্যাচ ও অন্যান্য কৃতি খেলোয়াড়দের মাঝেও চেক প্রদান করেন। মাঠের চতুর্পাশে সবুজে আচ্ছাদিত হৃদয় কেড়ে নেয়া পরিবেশে মাঠজুড়ে তখন এক অপূর্ব দৃশ্য- খেলোয়াড়দের চোখে মুখে যেমন উচ্ছ্বাস, সমর্থকদের চোখেও গর্ব আর আনন্দের বন্যা বইছিল।

প্রতি বছর এই ক্রিকেট আসরকে ঘিরে শুধু ক্রিকেটপ্রেমীই নয় বরং প্রবাসী বাঙালি কমিউনিটির মাঝেও হৃদ্যতা তৈরি হয়।
এবারের আসরে ডা.কলি আলমের বিশেষ উদ্যোগে কমিউনিটির সকল ক্রিকেটপ্রেমী মহিলাদেরকে নীল প্রজাপতি প্রিন্টের শাড়ি উপহার দিয়ে মাঠে এক অনন্য পরিবেশ তৈরি করেছেন। মনে হচ্ছিল একঝাঁক নীল প্রজাপতি আকাশ থেকে নেমে এসেছে।
প্রকৃতপক্ষে খেলাধুলার মাধ্যমে মানুষ মানুষের মধ্যে, এক কমিউনিটি অন্য কমিউনিটির মধ্যে ঐক্য ও সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে, উডলী ক্রিকেট পার্কের সেই দিনটি তার এক জলন্ত স্বাক্ষী হয়ে থাকল।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
