সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
শামীম হায়দার বলেন, গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমাদের যে আরপিও আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে এ দলকে ব্যান করা উচিত।
সরকারের সমালোচনা করে জাপার সাবেক সংসদ সদস্য বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।
তিনি আরও বলেন, রাষ্ট্র ও সরকারে চিড় ধরে গেছে। সরকার ব্যর্থ হচ্ছে। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি। এবং দোষী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব।
জাপা অফিসে আগে দুবার হামলা হয়েছে। সেগুলোর সুষ্ঠু তদন্ত হলে আজ এ হামলা হতো কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, তখন তাৎক্ষণিক যদি হামলাকারীদের গ্রেপ্তার করা হতো, তাহলে কখনোই এ হামলা হতো না। সরকার এ বিষয়ে উদাসীন। সরকার চেয়ে চেয়ে দেখছে, আর মবতন্ত্রের রাজত্ব চলছে, মবকারীরা মব করে যাচ্ছে। সরকারের চেয়ে চেয়ে দেখার কারণে আজ মানুষের জীবন, সম্পত্তি হুমকির মুখে পড়েছে। এ নিয়ে সরকার দায় এড়াতে পারবে না।
এ ঘটনায় কাকে দায়ী করছেন কাকে, কারা হমলা করেছে, এ প্রশ্নে জবাবে ব্যারিস্টার শামীম হায়দার বলেন, আমরা দেখেছি গণঅধিকার পরিষদের ব্যানারে এই হামলা হয়েছে। অন্য দল থাকলেও থাকতে পারে।
তিনি বলেন, পুলিশের ভূমিকা যথেষ্ট ছিল। তবে পাশাপাশি যদি সেনাবাহিনী থাকলে হয়তোবা তারা এটা প্রতিহত করতে পারত। তবে পুলিশের জলকামান আসতে আসতেই তারা আগুন দিয়ে ফেলেছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
