শামসুল আরিফীন বাবলু, প্রবাস ডেস্ক, লস এঞ্জেলেস:
জাতিসংঘের নির্দেশিত প্রতি বছর ১৯ আগস্ট সারা বিশ্বে উদযাপিত হয় – বিশ্ব মানবতা দিবস বা “World Humanitarian Day”। এ উপলক্ষ্যে লস অ্যাঞ্জেলসের চার্চ অব সায়েন্টোলজি গত বুধবার (২০শে আগস্ট) সন্ধ্যায় লেবানন হলে ‘বিশ্ব মানবতা দিবস ২০২৫’ উদযাপন করেছে। অনুষ্ঠানে চার্চ অব সায়েন্টোলজি, লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক বেশ কয়েকটি অলাভজনক সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তি যারা কমিউনিটির স্বার্থে ও মানব কল্যাণে কাজ করছেন, তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত ও আলোকিত ব্যক্তিত্ব অভিনেতা ‘আনিসুর রহমান মিলন এবং লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং একাডেমি।’ এছাড়াও রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ইন্ক, লিটল বাংলাদেশ স্পোর্টস সেন্টার ইন্ক ও অন্যান্য কমিউনিটির স্থানীয় সংস্থা এবং বিশিষ্ট ব্যাক্তিকেও এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।

লস এঞ্জেলেস এক্টিং একাডেমির পক্ষ থেকে আনিসুর রহমান মিলন ও সৈকত প্রামাণিক, এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদানের জন্য চার্চ অব সায়েন্টোলজির কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মিলন বলেন, এই সম্মান ‘লস অ্যাঞ্জেলেস অ্যাক্টিং একাডেমি’র সকল সদস্যের।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
