যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার, আমাদের রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপি এবং জামায়াতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন। সব পক্ষ থেকেই বিষয়গুলো তারা শুনছেন। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি।
এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিরা। এ সাক্ষাতের বিষয়ে ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন সোমবার জানালেও খোঁজ নিয়ে জানা যায়, সাক্ষাৎটি কয়েকদিন আগে হয়েছে। সে আলোচনায়ও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন গুরুত্ব পায় বলে বৈঠক সূত্রে জানা যায়।
হাইকমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে অস্ট্রেলিয়া হাইকমিশন এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আমরা অস্ট্রেলিয়া-বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি।
More Stories
ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: দুই এমপির অভিযোগ
গণভোটের জনরায়কে উপেক্ষা করে সংস্কারকে ভুলিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সামনে নিয়ে আসা হয়েছে বলে সরকারী দলের...
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন...
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সংসদে বললেন জামায়াত আমির
স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: পার্থ
গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ...
প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার...
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
