ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে তিন দালালসহ আটক করেছে পুলিশ।
শনিবার সকালে তিন দালালসহ (সীমান্ত পারাপারে সহায়তাকারী) শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামবাসী তাকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় তিন দালালসহ রিয়াজ উদ্দিন রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত দালালরা হলেন-পেপুলবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ আলী ও একই গ্রামের ফয়েজ আলী ও মিরাজ উদ্দিন।
জানা গেছে, ভারতে পালানোর জন্য দালালদের সঙ্গে চুক্তির মাধ্যমে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামের আসেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। কিন্তু দালালরা তাকে ভারতে পাচার না করে তিন দিন ধরে আটক করে রাখেন। তার কাছে থাকা ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেন। আরও টাকার দাবিতে শারীরিক নির্যাতন করেন দালালরা।
ঘটনার দিন সকালে তিন দালাল মোটরসাইকেল করে জেলেপোতা গ্রাম দিয়ে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এসময় এলাকাবাসী মটরসাইকেলে থাকা চারজনকে আটক করেন। পরে চিৎকার করা ব্যক্তি আওয়ামী লীগের নেতা জানতে পেরে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
মহেশপুর থানার ওসি সাজজাদুর রহমান বলেন, খবর পেয়ে আটক চার জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে এক জনের বাড়ি চাঁদপুর মতলব থানায়। তার বাপের নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে।
More Stories
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
