ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, ভারতের প্রতিবেশী দেশগুলো তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা তাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৯ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।
দেশটির সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, “ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এ মূহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত।”
ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কি না এমন প্রশ্নে কোনও মন্তব্য না করে শারদ পাওয়ার বলেন, “ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয়, তার ওপর কারও কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন।”
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয়, মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, “আমরা কীভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছি, সেটিকে আমরা উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এ বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।”
More Stories
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
