সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ বিষয়ে দিল্লি থেকে ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের একথা জানান তিনি।
শেখ হাসিনাকে দেশে ফেরত আনার সাংবাদিকরা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে ভারত থেকে ইতিবাচক কোনো উত্তর আসেনি। বাংলাদেশ এ বিষয়ে অপেক্ষা করছে।’ তিনি বলেন, ‘ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।’
এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।’
ভারতের ‘পুশইন’ নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, ‘পুশইন নিয়ে কোনো নীতি নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করলে তাকে তারা (ভারত) আটক করতে পারে। বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং এরপর তারা ফেরত পাঠাবে। পুশইন হচ্ছে এ ব্যবস্থার একটি ব্যত্যয়। এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি।’
তিনি বলেন, ‘ভারতকে বলেছি যে, তোমরা যে তালিকা দিয়েছ, সেই তালিকা অনুযায়ী যাচাই করে লোক ফেরত নিয়েছি। ফলে সে পদ্ধতিতেই আটকদের ফেরত পাঠানো উচিত। তারপরও ভারত পুশইন করছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি।’
এখন বাংলাদেশের কি করার রয়েছে– এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘একটি কথা অনস্বীকার্য যে, এ বিষয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চই! তাহলে যে পদ্ধতি বাকি থাকে তা হলো- কূটনৈতিক আলোচনা। সেটি আমরা করছি। সাফল্য এখনও আসেনি, তবে আমরা আশা করি সাফল্য আসবে।’
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
