জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনি বিএনপি কিংবা জামায়াত করতে পারেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সখ্যতা আমরা মেনে নেব না।’
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গতকাল যখন ঢাকা শহর আগুনে পুড়ছিল, তখন আওয়ামী লীগ সেখানে আলু পোড়া খেতে এসেছে। এ থেকেই বোঝা যায়, তারা জনগণের কষ্টের সঙ্গে কতটা একাত্ম।’
হাসনাত বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই—কুমিল্লার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অহংকার মানুষকে ধ্বংস করে। শেখ হাসিনার পতন এবং কুমিল্লায় রাজনৈতিক শক্তির উত্থানই এর প্রমাণ।’
তিনি অভিযোগ করেন, ‘কুমিল্লা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অবহেলার শিকার। এখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি, ফ্লাইওভার নির্মাণ হয়েছে অপচয়ের মাধ্যমে—যা কোনো কাজেই আসছে না।’
কুমিল্লা বিভাগ নিয়ে শেখ হাসিনার একসময়কার মন্তব্যকে স্মরণ করে তিনি বলেন, ‘উনি বলেছিলেন ‘কু’ শব্দ থাকায় কুমিল্লা বিভাগ হবে না। আজ আমরা তাকে সরিয়ে প্রমাণ করেছি—বিভাগ হবেই, কুমিল্লা নামেই হব।’
মাইলস্টোন ট্র্যাজেডির প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার এখনও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি। আমরা স্পষ্ট তদন্ত ও হিসাব চাই।’
শেষে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে তারা চার কোটি সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। কুমিল্লার জনগণ আর তা হতে দেবে না।’ সভায় এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
