দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এসময় পুলিশের প্রিজনভ্যানে দাঁড়িয়ে অঝোরে কান্না করেন তিনি।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন। তখন দেখা যায়, পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো রয়েছে হাতকড়া। তার মাথায় পুলিশের হেলমেট। বুকে বুলেটপ্রুফ জ্যাকেট।
হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজনভ্যান। সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ। এসময় পলকের কাছাকাছি চলে আসেন তার এলাকার কিছু মানুষ। তাদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘আপনার জন্য দোয়া করি।’ তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’
ততক্ষণে পলককে প্রিজনভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ। প্রিজনভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে দেওয়া হয়। তার মাথারও হেলমেট খুলে নেওয়া হয়।
এরপর দেখা যায়, প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’
তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই।’ এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, ‘পলক ভাই, কাইন্দেন না।’ এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজনভ্যান। গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
