বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে এর জন্য দায়ী থাকবে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ‘যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানা-পিনা করছে, সন্ধ্যা বেলায় চলে যাচ্ছে এবং কোন সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা?’
শুক্রবার রাজধানীর মিরপুরে এক মৌন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। অথচ, বিএনপি ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে দলটি এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের (অনুভূতি) বিরুদ্ধে গেছে- তারা এবার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আরেকটি দল রয়েছে যারা নাকি হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না।’
সালাহউদ্দিন বলেন, ‘আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি- এই স্বপ্ন দেখা ভালো। কিন্তু কেউ যদি নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করে এবং নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায় তাদের উদ্দেশ্যে হচ্ছে- ফ্যাসিবাদের দোসরা যেন আবার পুনর্বাসিত হয়।’
গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও সমাবেশে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
