ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, দেশে ‘মবতন্ত্র’ কায়েমের চেষ্টা করা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, তাদের (অন্তর্বর্তী সরকার) প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে দেশে ‘গুপ্ত’ রাজনীতি চলমান রয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে ‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাকিব বলেন, যখন সারাদেশে হত্যাকাণ্ড ঘটছে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে। সে ক্ষেত্রে অবশ্যই ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। কিন্তু রাতের আঁধারে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যে মিছিল করেছে, সেখানে তারা সরকারের ব্যর্থতা দেখে না। তারা এটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারেক রহমানকে জড়িয়ে যে লজ্জাজনক অপপ্রচার চালিয়েছে, সেটি দ্বারাই প্রমাণিত হয় এই নির্দলীয় সরকার এরই মধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে।
গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের হুঁশিয়ারি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অবিলম্বে নোংরা অপপ্রচার ও গোপন ষড়যন্ত্র থেকে ফিরে আসুন।
এর আগে, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
মিছিলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদল জানিয়েছে, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই তারা এ মিছিলে অংশ নিচ্ছেন।
তাদের দাবি, একটি ‘গুপ্ত সংগঠন’ নানা তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত। এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
