অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই গণহত্যা’র বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত জেলার ৫৬ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
অধ্যাপক নজরুল বলেন, বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ৫ আগস্টের আগেই জুলাই-২৪ কেন্দ্রিক সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এই বিচার সম্পন্ন করা।
তিনি আরও বলেন, জুলাই মাস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। স্থানীয়ভাবে অনেক এলাকায় এখনও চাঁদাবাজি ও সহিংসতা চলছে। সবাই যদি জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকেন, তাহলে অপরাধ দমন সহজ হবে। প্রশাসন আপনাদের পাশে থাকবে।
এদিন দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও রেজওয়ানা হাসান।
তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এবং স্মরণে রাখতে সারাদেশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে রূপান্তরের কাজ শেষ হয়েছে। শহীদদের কবর সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
