শুধু হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়িা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএনপিন মহাসচিব বলেন, ‘দেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরোধীদলের ওপর দমন-পীড়নের জন্য আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরাসরি দায়ী। বিএনপি মনে করে, এ দায় শুধু শেখ হাসিনার নয়, বরং দলীয়ভাবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার রোষানলের সবচেয়ে বড় শিকার বিএনপি। একের পর এক হামলা-মামলা, গুম-খুন, গণগ্রেপ্তার আর সর্বশেষ গণহত্যায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। সুতরাং বিচার শুধু হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। বিএনপি সব সময়ই সংস্কারের পক্ষে। যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই, তাদের বলব নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সর্ম্পক থাকে। যে সংস্কার হচ্ছে, প্রতিটি সংস্কারের দাবি বিএনপিই করেছে। সংস্কার কমিশনের বৈঠক আমরা অংশ নিচ্ছি। সংস্কার এবং নির্বাচন দুইটি একসঙ্গে চলতে পারে।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
