জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে নিজের ছেলের ভবিষ্যৎ গড়ে। তারা অন্যের ছেলেকে চামচা বানায় আর নিজের ছেলেকে নেতা বানায়।
মঙ্গলবার (৮ জুলাই) মেহেরপুরে দলের পদযাত্রা কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয়, তাদেরকেই নেতা নির্বাচিত করব।
তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দেশে একশ্রেণির নেতা উৎপাদন হয়, যারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এসে নির্বাচনের আগের রাতে ওসি-এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। একদিন টাকা দেবে আর পাঁচ বছর গোলামি করাবে। ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দেবে, তখন সেবক না হয়ে মালিক হয়ে যাবে। আপনি হয়ে যাবেন তার দাস।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশকে আর অযোগ্য নেতা আর গমচোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে যারা হজ করতে চায়, তাদের হাতে দেশকে তুলে দিয়েন না।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, জনগণ পাশে থাকলে দিল্লিতে পালাতে হয় না, লন্ডনে থাকতে হয় না। জনগণ সাথে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়। আমারা পিণ্ডি, দিল্লি, লন্ডন, আমেরিকার ওপর নির্ভর করতে চাই না।
তিনি আরো বলেন, আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
