জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন দেশ গঠনে আমরা বলেছিলাম- শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন কিংবা দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম পালটাতে হবে। কিন্তু গত এক বছরে সেই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের কোনো পরিবর্তন দেখতে পাইনি।
শনিবার বিকালে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ‘দেশ গড়ার লক্ষ্যে জেলা জাতীয় নাগরিক পার্টির’ উদ্যোগে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়া সিস্টেম দেখি। এই মুহূর্তে দরকার বিচার ও সংস্কার।এই বিচার ও সংস্কারের মাধ্যমে দেশে গণতন্ত্র এগিয়ে নিতে হবে। এবারের আন্দোলন নতুন বাংলাদেশ গঠনের।
তিনি বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এ বছর শহীদ মিনারে একইদিন একইভাবে বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনে নতুন ইশতেহার ঘোষণা করা হবে। সেখানে জয়পুরহাটের উন্নয়নের কথাও থাকবে।
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, বিচার ,সংস্কার ও রাষ্ট্র গঠনের তিনটি লক্ষ্য সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করছি।
পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা জুলাইয়ের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। মাদার অফ টেরোরিস্ট হাসিনা মাঝে মধ্যে সীমান্তের ওপার থেকে টুপ করে দেশে ঢুকে পড়ার চেষ্টা করে।
পদযাত্রা কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
