মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর মতাদর্শ ছড়ানো এবং অর্থ সংগ্রহে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ বাহিনী। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ২০১৬ সালে রাজধানী কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট এক হামলার পর থেকে সন্দেহভাজন জঙ্গি কার্যকলাপের অভিযোগে শত শত ব্যক্তিকে আটক করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযানের ফলে এ ধরনের গ্রেপ্তার কমে এলেও, এই নেটওয়ার্কটি ধরা পড়ায় ফের উদ্বেগ দেখা দিয়েছে।
প্রচুর বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল মালয়েশিয়া—বিশেষত কলকারখানা, বাগান এবং নির্মাণ খাতে। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কাজের সন্ধানে দেশটিতে যান।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ খালিদ জানান, চলতি বছরের এপ্রিল থেকে বিভিন্ন অভিযানে মালয়েশিয়াজুড়ে মোট ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা সবাই কারখানা, নির্মাণ বা সেবাখাতে কাজ করতে মালয়েশিয়ায় গিয়েছিলেন।
পুলিশ গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্ক মূলত মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করেই সদস্য সংগ্রহ করছিল। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্রপন্থী মতবাদ ছড়ানো হচ্ছিল। একইসঙ্গে, আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএস গোষ্ঠীর কাছে অর্থ পাঠানো হচ্ছিল। তবে কত টাকা সংগ্রহ করা হয়েছিল—সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাকি ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন, যাদের বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই আরও কিছু গ্রেপ্তারের সম্ভাবনার কথাও জানান পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘মোট ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি এই নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত বলে আমাদের ধারণা। যাদের সম্পৃক্ততা কম, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
