আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরিই ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে। এটা এই বছর থেকে প্রতিবছর পালিত হবে।
ফারুকী আরও বলেন, আজকের বৈঠকে জুলাই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কী কী কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাইয়ে যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপরও আরও পুনরুজ্জীবিত করা।
জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে, বলেন ফারুকী।
এর আগে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট গবেষক সিআর আবরারকে। এছাড়া, ৫ আগস্টের আগে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ জন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
More Stories
ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: দুই এমপির অভিযোগ
গণভোটের জনরায়কে উপেক্ষা করে সংস্কারকে ভুলিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সামনে নিয়ে আসা হয়েছে বলে সরকারী দলের...
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন...
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সংসদে বললেন জামায়াত আমির
স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: পার্থ
গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ...
প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার...
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
