আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাসম্ভব তরুণ প্রজন্মকে ভোটার তালিকায় যুক্ত করার চেষ্টা করা হবে। সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ হলে দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।
রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, তরুণ জেনারেশনকে ভোটাধিকারের সুযোগ দেওয়ার কথা ভাবছি। তফসিল ঘোষণার সময় ভোটার তালিকা রেডি থাকতে হবে। এজন্য আইনে কিছুটা পরিবর্তন আনার কথা ভাবছি। যথাসম্ভব চেষ্টা করবো তরুণ প্রজন্মকে যাতে যুক্ত করা যায়। তফসিল ঘোষণার সময় তরুণদের ভোটারযোগ্য হতে হবে। আমরা সর্বোচ্চ সংখ্যক তরুণদের সুযোগ দিতে চাই।
জুলাই সনদের ওপর কী তফসিল নির্ভর করছে কি না, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ হলে তার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। বর্তমানে আমরা সীমানা নির্ধারণ নিয়ে সিরিয়াসলি কাজ করছি। ভোটার তালিকা নিয়েও কাজ চলছে এবং দল নিবন্ধনের আবেদন ২২ জুন পর্যন্ত নেওয়া হবে।
এএমএম নাসির উদ্দিন বলেন, আমার বিশ্বাস দলগুলো তারাও দেশপ্রেমিক, কিন্তু রাজনৈতিক কারণে অনেক কথা বলতে হয়। কর্মকর্তাদেরও বলেছি রাজনৈতিক সচেতন থাকবেন, তবে রাজনীতি করবেন না। অনেক বাধা বিপত্তি আসবে। ফেরেশতা এনে দিলেও তো পক্ষে-বিপক্ষে থাকবে। বিরুদ্ধে বলতে তাই আহত হই না। কারণ কেউ সমালোচনা করলে বোঝা যায় কেউ বিচার করছে, নিজেদের শোধরানোর সুযোগ থাকে।
নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারের দিকে তাকিয়ে আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের দিকে তাকিয়ে আছি তাতো বলিনি। আমরা যতই স্বাধীন হই, সরকারের সহযোগিতা তো লাগবে। সরকারের লোকজন লাগবে। সরকার প্রধানই বলছেন, ‘আমি একটা সুন্দর ইলেকশন দেবো।’ তার মানে কী, তার মানে ওনার দায় দায়িত্ব তো আছে। সরকার ছাড়া তো আমরা চিন্তাই করতে পারি না। সরকারের দিকে তাকিয়ে থাকা মানে ওই রকম না, ওনারা একটা আলোচনা করেছেন তো। আলোচনার অগ্রগতি কী, ভিত্তি কী, চিন্তা ভাবনা কী, এটা তো আমাকে বুঝতে হবে। শুধু টেলিভিশনে বা ভিডিও ক্লিপ দেখে তো সিদ্ধান্তে আসতে পারছি না। ওনাদের গতি প্রকৃতি আমাকে বুঝতে হবে। তারিখটা নিয়ে তো আজ কত মাস, কত দিন যুদ্ধ চলছে। সরকার এটা নিয়েই তো দলগুলোর সঙ্গে আলোচনা করছে। সর্বশেষ বিএনপির সঙ্গে আলোচনা করেছে। কাজেই সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখাও করতে হবে।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
