বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১২ জুন) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে মিলিত হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এই সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি একটি ব্যক্তিগত সাক্ষাৎ ছিল। সাক্ষাতে শুধু তারা দুজনই ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আধাঘণ্টা একান্তে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
শফিকুল আলম আরও জানান, বাংলাদেশের যে একটা অবস্থার পরিবর্তন (ট্রানজিশন) হচ্ছে তা নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা রাজা চার্লসকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি কি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, রাজা চার্লস যেহেতু অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের পরিচিত, তাই তাদের মধ্যে পুরোনো দিনের নানান স্মৃতি নিয়ে কথাবার্তা হয়েছে। রাজা চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎটি যুক্তরাজ্য সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল।
More Stories
আ. লীগের ৪৮ শতাংশ ভোট বিএনপিতে, জামায়াত পাবে ২৯.৯: জরিপ
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দেবে ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থক, আর জামায়াতকে ভোট দেবে ২৯ দশমিক ৯ শতাংশ।...
গুপ্তরা ফের ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই...
বাংলাদেশের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান
যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে...
জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয়ে অগ্রাধিকার
জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিনাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে...
আমরা সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই: ডা. জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা...
