সন্ত্রাসবাদ, মাদকপাচার ও সংঘটিত অপরাধ দমনে ২০০৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গঠিত হয়। প্রথমদিকে র্যাব অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অল্প সময়েই এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হয়ে ওঠে। পরবর্তী সময়ে র্যাব সরাসরি গুম, হেফাজতে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়ে।
গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। বুধবার (৪ জুন) প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ধাপের প্রতিবেদন জমা দেয় গুম কমিশন। আজ বৃহস্পতিবার (৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনের দুটি অধ্যায় প্রকাশ করে।
প্রকাশিত প্রতিবেদনে র্যাবের বিস্তারিত ভূমিকা তুলে ধরে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বহু ব্যক্তি র্যাব কর্তৃক আটক হওয়ার পর নিখোঁজ হয়েছেন বা মৃত অবস্থায় পাওয়া গেছে। এতে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি র্যাবের দায়বদ্ধতা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নিষেধাজ্ঞা
র্যাবকে সন্ত্রাসবিরোধী বাহিনী হিসেবে গঠনের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহযোগিতা ছিল, কিন্তু পরবর্তী সময় এটি একটি রাজনৈতিক মৃত্যুদল হিসেবে অভিযুক্ত হয়। বাহিনীটি উল্লেখযোগ্য স্বায়ত্তশাসনের সঙ্গে পরিচালিত হতো, যা দৃঢ় পর্যবেক্ষণহীনতার ফলে ব্যাপক অপব্যবহার ঘটায়।
More Stories
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
