বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। যেকোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসা উচিত। তাহলে দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে এবং বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পাবে।’
শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আমার অন্যান্য রাজনৈতিক ভাইয়েরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন। বিএনপি কি এর আগে ক্ষমতায় আসেনি? এর আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয়- তা আমরা মেনে নেব।’
এ সময় তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের ৯ মাসে সংস্কারের নামে এদেশের ৩০ লাখ লোক দরিদ্র হয়েছে। এর মধ্যে ১৮ লাখ নারী।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সোহরাব আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান, ঢাকা-৫ বিএনপির প্রধান সমন্বয়ক ইমরান আহম্মেদ রাসেল, সদস্য আনোয়ার হোসেন সরকার, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ।
More Stories
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশটি আমাদের সবার। এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা থাকলে...
সরকার ভুল পথে হাঁটলে ঠিক পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে তাদের সঠিক পথ দেখাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক...
সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার...
মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন,...
